১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৫ আষাঢ় ১৪৩৩
১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৫ আষাঢ় ১৪৩৩

সম্ভবত বিশ্বকপের সেমি ফাইনালে খেলতে পারছেন না এমবাপে

নিউজ ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। তবে এই বড় জয়ের আনন্দের মাঝেই ফরাসি শিবিরে আচমকা ধাক্কা হয়ে এসেছে দলের প্রাণভোমরা, প্রধান স্ট্রাইকার কিলিয়ান এমবাপের চোট। ম্যাচের ৭৭ মিনিটে পায়ে অস্বস্তি বোধ করায় নিজেই মাঠের ভেতর বসে পড়েন এই সুপারস্টার। এরপর বেঞ্চের দিকে ইশারা করলে তাঁকে তুলে নেন কোচ দিদিয়ের দেশঁ, যা কোটি ফরাসি সমর্থকের মনে বড় উদ্বেগের জন্ম দিয়েছে। ম্যাচ চলাকালীন তাঁকে বেশ কয়েকবার মরক্কোর কড়া ট্যাকেলের সম্মুখীন হতে হয়েছিল। মাঠে যন্ত্রণাকাতর অবস্থায় দেখা গিয়েছিল এমবাপেকে। সেই কারণেই পরে কী তিনি মাঠ ছাড়েন তা নিয়ে বাড়ে উদ্বেগ। ফ্যান সহ ফুটবল বিশ্ব জুড়ে একটাই প্রশ্ন উঠতে শুরু করে প্রতিযোগিতার সেমিফাইনালে কি খেলনে ফরসী তারকা?

ম্যাচ শেষে সাংবাদিকদের অবশ্য আশ্বস্ত করেছেন এমবাপে নিজেই। এটিকে একটি “সামান্য গোড়ালির চোট” হিসেবে উল্লেখ করে তিনি জানান যে, তিনি বর্তমানে সম্পূর্ণ ঠিক আছেন। নিজের বদলে জাঁ-ফিলিপ মাতেতাকে মাঠে নামানোর ব্যাখ্যায় তিনি বলেন, মাতেতা ওই মুহূর্তে বাকি সময়ের জন্য বেশি ফিট এবং ভালো অবস্থানে ছিলেন। তবে সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর এই সামান্য চোটও এখন আলোচনার কেন্দ্রে। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ফ্রান্সের জয়ে মূল ভূমিকাটি রেখেছিলেন এমবাপেই। ম্যাচের ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন তিনি, যা চলতি ২০২৬ বিশ্বকাপে তাঁর অষ্টম এবং কেরিয়ারের ২০তম বিশ্বকাপ গোল। এর মাধ্যমে তিনি লিওনেল মেসির পাশে বসেন, যাঁর সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোল সংখ্যা ২১টি। ম্যাচের প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করার পর এই গোলটি ছিল এমবাপের জন্য এক দারুণ প্রত্যাবর্তন।

সর্বাধিক পাঠিত

হাটের জমি রেকর্ড নিয়ে প্রশ্ন,বিডিও অফিসে প্রথম শুনানিতেও কাটল না জট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সম্ভবত বিশ্বকপের সেমি ফাইনালে খেলতে পারছেন না এমবাপে

আপডেট : ১০ জুলাই ২০২৬, শুক্রবার