২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

ভিন রাজ্যে কর্মরত রহস্যজনকভাবে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরলো নিজ বাড়িতে

এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:কলকাতায় কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্য নিয়ে যাওয়ার পরে রহস্যজনকভাবে মৃত শ্রমিকের দেহ রবিবার এসে পৌঁছলো গ্রামের বাড়ি ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানিতলা থানার দেবাইপুর এলাকায়। মৃত শ্রমিকের নাম কামাল শেখ।এই ঘটনায় এলাকার জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের তরফে ওই শ্রমিককে স্থানীয় ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্য উড়িষ্যায় নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহ দুয়েক আগে কামালকে এলাকার এক লেবার কন্টাকটার হাসিম উদ্দিন শেখ কলকাতায় কাজ দেওয়ার নাম করে নিয়ে যায় উড়িষ্যায়। সেখানে সপ্তাহ খানেক কাজ করার পরে উড়িষ্যার বেগুন ডিহি বালি চন্দ্রপুর এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় পা কাটা এবং হাত পিছমোড়া করে বাঁধা কামালের দেহ উদ্ধার হয়। সেখানে দেহ উদ্ধার এর পরে পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্ত সম্পন্ন হয়ে এই দিন দেবাইপুর গ্রামের বাড়িতে কামালের দেহ ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী সুখ তারা বিবি। অমৃতের পরিবার কামালের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভিন রাজ্যে কর্মরত রহস্যজনকভাবে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরলো নিজ বাড়িতে

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার