নূর আহমেদ, মেমারি : ২২ জানুয়ারি।বুধবার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ এর দুদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হলো মেমারি হাটপুকুর স্টেডিয়ামে। এদিন প্রথমে ছাত্র ছাত্রীদের মার্চপাস্ট, স্কুলের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সমস্ত ইভেন্ট শুরু হয়। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী বলেন, ১৯ টি ইভেন্ট নিয়ে মোট ১০০ জন ছাত্র / ছাত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হলো। ১০০ মিটার, ২০০ মিটার, অঙ্ক দৌড় শট পাট, ডিসকাস, অরেঞ্জ রেস, স্পুন রেস, মিউজিক্যাল চেয়ার, উল্লেখযোগ্য খেলা। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় ও সার্টিফিকেট দেওয়া হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষিকা পঞ্চশিলা সেনগুপ্ত।
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 













