২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

স্বাস্থ্যকর জলবিধি ও নিরাপদ খাদ্য বিধি নিয়ে আলোচনা বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান : ১৭ এপ্রিল : স্বাস্থ্যকর জলবিধি ও নিরাপদ খাদ্য বিধি নিয়ে আলোচনা বর্ধমানে। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি স্বাস্থ্যকর জলসত্র আরেকজনের দাবি নিয়ে সরকারি তরফে যে আবেদন করেছিলেন তাতেই সাড়া দিয়ে ফুড সেফটি বিভাগ, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, পশ্চিমবঙ্গ সরকার এবং সোসাইটির উদ্যোগে ১৭ এপ্রিল স্বাস্থ্যকর জলবিধি ও নিরাপদ খাদ্যবিধি সংক্রান্ত এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল বর্ধমানে উদয় চাঁদ জেলা গ্রন্থাগারে। উপস্থিত ছিলেন ফুড সেফটি অফিসার মৃতেশ দাস, প্রদীপ্ত মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় প্রমুখ। অফিসাররা আয়োজক কমিটিদের স্বাস্থ্যবিধি নিয়ে অবগত করান। কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করার পাশাপাশি তাঁর দপ্তর থেকে স্বাস্থ্য সংক্রান্ত কাজ করে এরকম স্বেচ্ছাসেবীদের জলসত্রের সময় সাহায্য করার আশ্বাস দেন। সংস্থা সম্পাদক মজুমদার জানান, এই প্রচন্ড গরমে মানুষকে একটু স্বস্তি দিতে জলসত্রের সময় সিল্ড জলের বোতল এবং ও আর এস প্রদান করা যেতে পারে, এবং এই সময় বিভিন্ন ফুড বর্ন ডিজিজ থেকে রক্ষা পেতে অবশ্যই গ্লাভস, মাস্ক, টুপি, আপ্রন ব্যবহার করতে হবে। তবে ও আর এস দেওয়ার আগে তার এক্সপায়ার্ড ডেট অবশ্যই চেক করে নিতে হবে। কারণ এই ও আর এস এ থাকা খনিজ লবণ হিট স্ট্রোকের প্রবণতা কমায়, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং সর্বোপরি হার্টের সুস্থতার জন্য ও দায়ী। স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে ছিলেন গুসকরা রামধনু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, কাটোয়া থেকে পরিতোষ প্রধান, মশাগ্রাম হেলথ অ্যাওয়ারনে সোসাইটি, ডঃ আব্দুল কালাম ট্রাস্ট এডুকেশন এন্ড চ্যারিটি, রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন সহ অন্যান্যরা। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, এদিনের অনুষ্ঠান থেকে এক বিরাট অর্থবহ বার্তা প্রদান করা হলো।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বাস্থ্যকর জলবিধি ও নিরাপদ খাদ্য বিধি নিয়ে আলোচনা বর্ধমানে।

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার