২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ওডেশা দখল করতে মরিয়া রাশিয়া! প্রস্তুতি নিচ্ছে জলপথে হামলার

নতুন গতি নিউজ ডেস্ক: খেরসান শহরের পর, কিভ ও খারকিভ দখলের জন্য মরিয়া রাশিয়া। কিন্তু পড়তে হচ্ছে তাদের চরম প্রতিরোধের মুখে। ঠিক একইভাবে দুই বন্দর শহর ওডেশা এবং মারিউপলও দখল করতে পারেনি তারা।

তাই এবার জলপথে হামলা চালানোর পুরোদমে প্রস্তুতি নিয়ে ফেলল রাশিয়া। বৃহস্পতিবার আমেরিকা প্রশাসনের এক আধিকারিক দাবি করেছেন “রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়া থেকে ওডেশার দিকে এগোচ্ছে। বৃহস্পতিবারই ওই যুদ্ধজাহাজ থেকে বন্দর শহরে হামলা চালাতে পারে রুশ সেনারা।” যদিও এই বিষয় ওডেশা শহরের মেয়র গেনাডি ট্রুখানভ দাবি করেছেন যে রুশ হামলার পুরোপুরি জবাব দিতে তারা প্রস্তুত।

উল্লেখ্য, ওডেশা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ও ইউক্রেনের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড। সোভিয়েত আমলেও এই বন্দর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ওডেশা দখল করতে মরিয়া রাশিয়া! প্রস্তুতি নিচ্ছে জলপথে হামলার

আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার