২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

পূর্ব বর্ধমান জেলা পুলিশের আয়োজিত কর্মসূচী স্বয়ংসিদ্ধা ।

লুতুব আলি, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলা পুলিশের আয়োজিত কর্মসূচী স্বয়ংসিদ্ধা।পূর্ব বর্ধমান জেলা পুলিশ আয়োজিত কর্মসূচী স্বয়ংসিদ্ধা,অনুষ্ঠিত হলো নিবেদিতা কন্যা বিদ্যালযয়ে। ১২ এই কর্মসূচির সহযোগিতায় ছিল পূর্ব বর্ধমান জেলার অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা সহযোদ্ধা। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস, সহযোদ্ধার অন্যতম কর্ণধার প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বর্ধমান জেলা আদালতের আইনজীবী দ্বৈপায়ন দাস, নিবেদিতা কন্যা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা স্বাগতা কোনার, সহযোদ্ধার পক্ষ থেকে যমুনা চ্যাটার্জি, সুশান্ত বাগ, বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক, শিক্ষার কর্মীসহ জেলা পুলিশের অন্যান্য ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ। এদিনের অনুষ্ঠানে মূলত আলোচনার বিষয়ের মধ্যেই মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস ছাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে কিভাবে মোকাবেলা করা যায় তার পার্টস দেন। ছাত্রীদের আরও সচেতন করা হয় যে, কখনো কাউকে বিশ্বাস করে চট করে কোনো প্রলোভনে পা না দেওয়া। প্রলোভনে মানব পাচারের মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে যেখানে মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যেখানে ১০ বছরের বা তার ও কম বয়সী শিশুরা সমাজের পাশবিক অত্যাচারের শিকার হচ্ছে! সেই জন্য সব সময় সকলকেই সচেতন থাকতে হবে, নির্জন স্থানে যেতে গেলে প্রয়োজনে দলগতভাবে যাওয়া উচিত। যদি কোন ঘটনা ঘটে থাকে অবশ্যই জেলা পুলিশের হেল্পলাইন নাম্বারে, চাইল্ড লাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। বাড়িতে ও যদি কোন ঘটনা ঘটে অথবা আশেপাশে যদি কোন ঘটনা ঘটে বাবা-মায়ের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ও বিষয়টি জানাতে হবে। ছাত্রীদের কম বয়সের বিয়ে দেয়ার প্রবণতা রোধ করতে হবে। মহিলা থানার আধিকারিক কবিতা দাস আর ও জানান, কোন অবাঞ্চিত কর ঘটনা ঘটলে বিদ্যালয় শিক্ষিকাদের অথবা চাইল্ড লাইন হেল্পলাইন সহ মহিলা থানার হেল্পলাইনে অবিলম্বে যোগাযোগ করা দরকার। স্বয়ংসিদ্ধা মানে একা থেকে একা হও, স্বয়ংসম্পূর্ণ হও এবং স্বয়ংসিদ্ধা পশ্চিমবঙ্গ পুলিশের এমনই একটা কর্মসূচি যে কর্মসূচি বিদ্যালয় গুলিতে সচেতনতা বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে বা মহিলা থানার পক্ষ থেকে ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়ে করা হচ্ছে যাতে সমাজে ঘটে চলা যে সমস্ত অপরাধগুলো কাজকর্ম সেগুলোর থেকে ছাত্রীরা সতর্ক থাকতে পারে। সোশ্যাল মাধ্যমে নিজের ছবি শেয়ার করা যাবে না। মেয়েদের না বলতে শিখতে হবে, খারাপ স্পর্শ, ভালো স্পর্শ বুঝতে হবে, কোন প্রকারের প্রলোভনে পা দেয়া যাবে না। প্রত্যেক বিদ্যালয় থেকে স্বয়ংসিদ্ধা নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে। এই গ্রুপে বিভিন্ন বিষয় নিয়ে তথ্য আদান-প্রদান করতে হবে। এই গ্রুপে বিদ্যালয়ের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকেও সংযুক্তি হওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পূর্ব বর্ধমান জেলা পুলিশের আয়োজিত কর্মসূচী স্বয়ংসিদ্ধা ।

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার