কেশপুর: ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দামোদরপুর, সানিরাইমা, নাজিরদিহি ও কালিপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির জনসংযোগ কর্মসূচি। ঘাটাল সংগঠনিক জেলা বিজেপির ওবিসি মোর্চার সভাপতি সৌরভ শীল জানান, এলাকার প্রান্তিক মানুষদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপহারস্বরূপ শীতবস্ত্র বিতরন করলাম। এভাবেই আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব স্বরূপ সামই, কেশপুর এক নম্বর মন্ডলের সভাপতির প্রবীণ হালদার, কেশপুরের বিজেপি নেতৃত্ব তাপস ঘোষ, শম্ভু মান্ডি, রাজিব ঘোষ, মোহিত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।
০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩
BREAKING :
২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির জনসংযোগ কর্মসূচি
-
নতুন গতি - আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
- 35
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























