আয়ুব আলি, নতুন গতি, ব্যারাকপুর: পি.এন.দাস কলেজের ব্যবস্থাপনায় ও উচ্চ শিক্ষা দপ্তরের আয়োজনে ৪ঠা ফেব্রুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় আন্তঃ কলেজ স্পোর্টস ও গেমস্ প্রতিযোগিতা। পি.এন.দাস কলেজের মাঠে মেয়েদের খো খো, ব্যারাকপুরের রয়েল পার্ক ক্রীড়াঙ্গনে ছেলেদের ফুটবল ও ইছাপুরের মেটাল স্টিল ফ্যাক্টরি স্পোর্টস কমপ্লেক্সে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪ঠা ফেব্রুয়ারি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধূলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ‘দেশ গড়তে শৃঙ্খলাবদ্ধ যুবকদের দরকার। খেলাধুলা এই শৃঙ্খলা আনে। তাই খেলাধুলার প্রয়োজন।’ আয়োজক কলেজের অধ্যক্ষ শর্মিলা দে তাঁদের কলেজকে এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়ায় উচ্চ শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানান। নোয়াপাড়ার বিধায়ক তথা পি.এন.দাস কলেজ পরিচালন সমিতির সভাপতি মঞ্জু বসু তাঁর বিধানসভা এলাকায় এই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন হচ্ছে জেনে গর্ব অনুভব করছেন বলে জানান। ব্যারাকপুরের পৌর প্রধান উত্তম দাস এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। চারদিনের এই প্রতিযোগিতায় ছাত্রদের ফুটবল, ছাত্রীদের খো খো ও ছাত্রছাত্রীদের অ্যাথলেটিক্সে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্ভুক্ত মোট ২৪টি কলেজ অংশগ্রহণ করে। ফুটবল ও খো খোতে চ্যাম্পিয়ন হয় বাণীপুরের পি.জি.জি.আই.পি. এডুকেশন, অ্যাথলেটিক্সের ছেলে ও মেয়ে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয় শ্রীচৈতন্য মহাবিদ্যালয়। অ্যাথলেটিক্সে ছাত্র ও ছাত্রীদের বিভাগে রানার্স হয় যথাক্রমে পি.এন.দাস কলেজ ও এ.পি.সি কলেজ। মেয়েদের খো খোতে রানার্স হয় নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অনির্বাণ সরকার, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের অধ্যক্ষ সোমা দাস, বি.আর.আম্বেদকর শতবার্ষিকী কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দাস, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যক্ষ স্বাগতা দাস মোহান্ত, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কার্তিক বিশ্বাস, রাজ্য সরকারের পর্যবেক্ষক দীপক কুমার সিং প্রমুখ।
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
পি.এন.দাস কলেজে উচ্চ শিক্ষা দপ্তরের আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিত
-
নতুন গতি - আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














