বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- দূর্গা পূজার পরের আমাবস্যা তিথিতে কালী পূজা হয়ে থাকে, আর এমনটা হয়ে আসছে শুরু থেকেই।এদিন এই শ্যামা কালী পূজা উপলক্ষে ও সহদেব মণ্ডল এর স্মৃতির উদ্দেশে রায়চক মোড়ে অনুষ্ঠানের মঞ্চে এক মিনিট নীরবতা পালন করা হয়, পাশাপাশি ২৭তম বর্ষে আমরা সবাই এর উদ্যোগে বস্ত্র বিতরণ ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি পথ চলতি মোটর সাইকেল গাড়ি চালকদের হেলমেট পড়ার জন্য সচেতন করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি মন্টু হালদার ও কার্তিক গাঙ্গুলি,সহ সভাপতি পলাশ দাস ও খোকন মণ্ডল,সেক্রেটারি গৌরব দাস ও তাপস দাস, সহ সেক্রেটারি সুকুমার দাস,কোষাধক্ষ্য সমীর সিং ও বিজন ঘোরামি,জগন্নাথ কির্তনিয়া,দুলাল দাস,ভাস্কর মণ্ডল, সুক্রাচর্য বৈদ্য,উৎপল ঘোরামী সহ সকল সদস্যগণ।সভাপতি কার্তিক গাঙ্গুলি তিনি বলেন আমরা সবাই শ্যামা কালী পূজা কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়চক আমরা সবাই শ্যামা কালি পুজা কমিটি, দীর্ঘ দিন যাবত সমস্ত সমাজ সচেতনতা মূলক কাজে অগ্রনী ভূমিকা নিয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
শ্যামা কালী পূজা উপলক্ষে সহদেব মণ্ডল এর স্মৃতির উদ্দেশে আমরা সবাই এর উদ্যোগে বস্ত্র বিতরণ
-
নতুন গতি - আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder















