২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

ভূতনির বানভাসি মানুষের পাশে মিকাইল সিদ্দিকী

নতুন গতি, মালদা: গঙ্গা ও ফুলহর নদীর জলস্ফীতিতে মালদার মানিকচক ব্লকের ভূতনির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তিনটি পঞ্চায়েত এলাকার এক লক্ষেরও বেশি মানুষ জলবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন বহু পরিবার। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ করলেন সমাজসেবী মাওলানা মিকাইল সিদ্দিকী।
বৃহস্পতিবার মাওলানা মিকাইল সিদ্দিকীর নেতৃত্বে একটি দল ভূতনিতে পৌঁছয়। তাঁর সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, মালদা জেলা জমিয়তের সম্পাদক মুফতি মঈদুল ইসলাম, সৈয়দ আহমদ মোল্লা-সহ অন্যান্যরা। তাঁরা বন্যাকবলিত বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণের মধ্যে ছিল বিস্কুট, কেক, জলের বোতল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। দীর্ঘদিন ধরে জলবন্দি থাকা দুর্গত পরিবারগুলির হাতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলেন ত্রাণদলের সদস্যরা। বিপর্যয়ের সময় এই সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন বহু মানুষ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বন্যার মতো দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার অন্যতম দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে দুর্গত মানুষের কাছে সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

শিক্ষা-চাকরির ইস্যুতে সরব টিভিকে, বাংলায় সংগঠন বিস্তারের প্রস্তুতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভূতনির বানভাসি মানুষের পাশে মিকাইল সিদ্দিকী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার