২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

জ্ঞানেশ কুমারের অপসারণ-গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ

  • নতুন গতি
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
  • 7
শিলিগুড়ি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মধ্যে শিলিগুড়ির রাজপথে প্রতিবাদে নামল কংগ্রেস। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এদিনের কর্মসূচিতে কংগ্রেস নেতা-কর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও পোস্টার। তাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রয়োজনীয় নথিপত্রের জটিলতা এবং যাচাই প্রক্রিয়াকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও দাবি কংগ্রেসের। দলের অভিযোগ, গোটা প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং এর ফলে ভোটারদের সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই অভিযোগের প্রতিবাদে জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও তাঁকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণের দাবি জানায় কংগ্রেস। পাশাপাশি তাঁকে গ্রেফতারের দাবিও তোলা হয়। প্রথমে বিক্ষোভ মিছিল এবং পরে প্রতিবাদ সভার মাধ্যমে নিজেদের দাবির কথা তুলে ধরেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জ্ঞানেশ কুমারের অপসারণ-গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার