২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

এসআইআর-এর প্রতিবাদে মালদায় কংগ্রেসের মিছিল, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি

  • নতুন গতি
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
  • 7
মালদা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর নামে গণতন্ত্র হত্যার অভিযোগ তুলে মালদায় পথে নামল কংগ্রেস। সোমবার বিকেলে মালদা শহরের রাজপথে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা কংগ্রেস। কর্মসূচি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিও তোলা হয়।
এদিনের মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, মোস্তাক আলম, আলবেরুণি, আসিফ মেহেবুব-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় কংগ্রেস নেতৃত্ব এসআইআর প্রক্রিয়া নিয়ে তাঁদের আপত্তির কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এর ফলে ভোটারদের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তাঁরা।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চলছে। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এসআইআর-এর প্রতিবাদে মালদায় কংগ্রেসের মিছিল, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার