নুর মোহাম্মদ খান,নতুন গতি : আরামবাগ থানা অধীন মায়াপুর মুথাডাঙ্গাই অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী মায়াপুর হেফজুল কোরআন ও সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এ বছরেও সড়াম্ভারে পালিত হলো বিশ্ব নবী দিবস। এদিন ১২ই রবিউল আওয়াল সকালে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী শিক্ষক মিলে প্রভাত ফেরির মধ্যে দিয়ে নবী দিবস উদযাপিত হয়, নারায়ে “তাকবীর আল্লাহু আকবার” বিশ্ব নবী জিন্দাবাদ” হিন্দু মুসলিম ভাই ভাই” বিশ্ব শান্তি আমরা চাই স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়। প্রভাত ফেরির পরেই মাদ্রাসার সেমিনার হলে মাদ্রাসা শিক্ষক ছাত্র-ছাত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের জ্ঞানীগুনি বুদ্ধিজীবীদের উপস্থিতি হয়, অনুষ্ঠানের প্রারম্ভে মাদ্রাসার ছাত্রছাত্রীরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম শানে নাত অর্থাৎ প্রশংসা গাঁথা পাঠ করে, পরে উপস্থিত শিক্ষক এবং বুদ্ধিজীবী ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাঃ জীবনচরিত আলোচনা করেন এবং এবং সকল বক্তাগণ হযরত মুহাম্মদ সাঃ এর আদর্শকে সামনে রেখে জীবন গঠনের জন্য ছাত্রছাত্রীদের আদেশ দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুর হেফজুল কোরআন সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ঈসা হক সাহেব , সাপড়োজল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম খান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য শেখ গোলাম আসফিয়া পির নগর শরীফের পীরজাদা আব্দুল হালিম সাহেব সহ মাদ্রাসার সকল শিক্ষকগন শেষে বিশ্ব শান্তির দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
২৮ অগাস্ট ২০২৬, শুক্রবার, ১১ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মায়াপুর হেফজুল কোরআন ও সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উদযাপন।
-
নতুন গতি - আপডেট : ২৮ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 10
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























