২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

সিআইডি তদন্তের মাঝেই পুনরায় অঙ্কের প্রশ্নপত্র ফাঁস!

নতুন গতি-র বিশেষ প্রতিবেদন :

লাগাতার প্রশ্ন ফাঁস! আজকেও মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শুরুর কিছুক্ষনের মধ্যেই প্রশ্নপত্র ঘুরতে শুরু করেছে হোয়াটস্অ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই অভিযোগের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। ইতিপূর্বে চলতে থাকা মাধ্যমিক পরীক্ষার ৪টি বিষয়, যথাক্রমে বাংলা, ইংরাজি, ইতিহাস এবং ভূূূগোলের প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটে গিয়েছে। আজকের প্রশ্ন ফাঁস পঞ্চম দফায় পড়ল। কার্যত প্রশ্ন ফাঁসের দুনিয়ায় ডাবল হ্যাট্রিকের পথে রাজ্য!

নতুন গতি-র দফতরেও এসে পৌঁছেছে ফাঁস হওয়া প্রশ্নপত্রের কপি। এই সরকারের আমলে এর আগেও বহুবার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে ঝড় উঠেছে। কিন্তু, লাগাতার পাঁচবার মাধ্যমিক বোর্ডের মত জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পশ্চিমবঙ্গ কেন, ভারতের ইতিহাসেই কোনদিন ঘটেনি বলে খবর।

আজ সকালেই খবর ছিল, রাজ্য এই প্রশ্ন ফাঁসের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। ডিএসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে গঠন হয়েছে সিট। প্রশ্নফাঁস কাণ্ডে ইতিমধ্যে সন্দেহভাজন ৫জনকে বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সিআইডি তদন্তের মাঝেই আবার প্রশ্ন ফাঁসের ঘটনা রাজ্যের কাছে লজ্জার!

এই ঘটনায় রাজ্য সরকারের ব্যার্থতাকে একহাত নিয়েছেন সিপিআইএম নেতা তথা বিধানসভার বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, “অপদার্থ ওয়ার্থলেস একটা দায়িত্বজ্ঞানহীন সরকার চলছে এরাজ্যে। এখন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় স্কুল কমিটিগুলোতে একমুখী মনোভাবে চলছে। সবটাই তো শাসক দল, তার বাইরে কিছু না।” এর পাশাপাশি আজকের আগে লাগাতার চারদিন প্রশ্ন ফাঁসের মত ঘটনায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ে পদত্যাগ দাবি করে সুজন চক্রবর্তী বলেন, “শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে অবিলম্বে পদচ্যুত করা উচিত”।

ছবিতে দেখুন আজকের ফাঁস হওয়া অঙ্কের প্রশ্নপত্র

(এই খবরের সত্যতা পাঠককে যাচাই করতে অনুরোধ করা হচ্ছে। হোয়াটস্অ্যাপে আসা ফাঁস হওয়া প্রশ্নপত্র যাচাই করেনি নতুন গতি)

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিআইডি তদন্তের মাঝেই পুনরায় অঙ্কের প্রশ্নপত্র ফাঁস!

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০১৯, সোমবার