২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আমতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

নতুন গতি, ওয়েব ডেস্ক : গ্রামীণ হাওড়ার আমতার দু’ই বিজেপি নেতা প্রায় শ’দেড়েক কর্মী-সমর্থককে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূল সূত্রে জানা গেছে, বিজেপির উলুবেড়িয়া উত্তর এক মন্ডলের যুব মোর্চার প্রাক্তন সভাপতি দেবীপ্রসাদ বিদ ও সহ-সভপতি পৃথ্বিশ বটব্যাল শ’দেড়েক অনুগামী নিয়ে রবিবার তৃণমূলে যোগদান করেন। রবিবার বিকালে আমতা বন্দর এলাকায় তৃণমূলের একটি প্রতিবাদ সভার মঞ্চ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাজি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কর সিং, উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। দেবীপ্রসাদ, পৃথ্বিশদের মতো যুব নেতাদের দলে আনতে পেরে বেশ আশাবাদী স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তাঁদের বক্তব্য, আমতার বুকে বিজেপিকে গড়ে তুলতে দেবীপ্রসাদ, পৃথ্বিশরা অনেক শ্রম দিয়েছেন। কিন্তু তাঁরা দলে যোগ্য মর্যাদা পাননি। সদ্য তৃণমূলে যোগ দেওয়া দেবীপ্রসাদ বিদ জানান,”বিজেপিতে কাজ করতে গিয়ে দেখলাম দলের মধ্যে কোনো আদর্শ নেই, কর্মীদের সম্মান নেই। তাই আমতার অন্যতম তৃণমূল নেতা তুষার দা’র উদ্যোগে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারে যোগ দিলাম।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উলুবেড়িয়া উত্তর বিধানসভায় এমনিতেই বিজেপির সংগঠন খুব একটা মজবুত নয়। তার উপর ভোটের দোরগোড়ায় যুব নেতাদের এভাবে দলত্যাগ কতটা প্রভাব ফেলে তা-ই এখন দেখার বিষয়।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আমতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২১, সোমবার