নিজস্ব প্রতিনিধি, নতুনগতিঃ মুর্শিদাবাদের জলঙ্গী থানার বাসুদেবপুর এলাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। দুর্ঘটনায় আরও এক পরীক্ষার্থী আহত হয়েছে। মৃত ছাত্রের নাম সুব্রত সাহা। আহত ছাত্রের নাম বিট্টু শর্মা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঙ্গী থানার রথপাড়া গ্রামের দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুব্রত ও বিট্টু বাইকে চেপে সীতানগর হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। বাসুদেবপুর এলাকায় একটি মোটরভ্যান তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সুব্রত ও বিট্টুকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে সুব্রতকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিট্টু এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১২ বৈশাখ ১৪৩৩
BREAKING :
জলঙ্গীতে বাইক দুর্ঘটনায় মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
-
নতুন গতি - আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০১৯, মঙ্গলবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























