২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

১৪ দফা দাবিতে জেলাশাসকের দফতরে ল ক্লার্কদের ডেপুটেশন

বালুরঘাট: ১৪ দফা দাবিতে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার)-এর কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়।

জমির মাপের ষোলো আনা মিলকরণ দ্রুত সম্পন্ন করা, লাইসেন্সপ্রাপ্ত ল ক্লার্কদের ভূমি ও ভূমি সংস্কার দফতরে অবাধে কাজের সুযোগ দেওয়া এবং প্রতিটি ভূমি সংস্কার দফতরে ল ক্লার্কদের বসার জায়গা, পানীয় জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সমস্যা সমাধানে মোট ১৪ দফা দাবি তুলে ধরা হয়।
সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে ভূমি ও ভূমি সংস্কার দফতরে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন ল ক্লার্করা। দ্রুত সেই সমস্যাগুলির সমাধান প্রয়োজন।
ডেপুটেশন শেষে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক অমিত সুব্বা বলেন, ‘‘১৪ দফা দাবিতে আমরা অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।’’

SIR-এর প্রতিবাদে আরামবাগে কংগ্রেসের মিছিল-বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১৪ দফা দাবিতে জেলাশাসকের দফতরে ল ক্লার্কদের ডেপুটেশন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার