২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

SIR-এর প্রতিবাদে আরামবাগে কংগ্রেসের মিছিল-বিক্ষোভ

  • নতুন গতি
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
  • 7
নতুন গতি, আরামবাগ: SIR-এর মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করা এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে আরামবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। সোমবার হুগলি-২ আরামবাগ সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়।
আরামবাগের ব্লকপাড়া পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড অতিক্রম করে SDO অফিসের সামনে পৌঁছয়। সেখানে কংগ্রেস কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখান। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন তাঁরা। কর্মসূচির শেষে জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়।
কংগ্রেস নেতৃত্বের দাবি, SIR-এর নামে কোনওভাবেই মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না। গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা কংগ্রেস সভাপতি নাজির হোসেন চৌধুরী, শেখ হবিবর রহমান, রবীন্দ্রনাথ পাল, যুব কংগ্রেস নেতা সাইফ আজাদ, শেখ রিজওয়ান রহমান, শেখ মিরাজ-সহ জেলা ও ব্লক স্তরের বহু কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থক।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

SIR-এর প্রতিবাদে আরামবাগে কংগ্রেসের মিছিল-বিক্ষোভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার