কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র নতুন চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিজেপি বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের হাতেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিবির এই সিদ্ধান্তকে নিজেদের রাজনৈতিক সাফল্য হিসেবেই দেখছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রথা অনুযায়ী, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ প্রধান বিরোধী দলের বিধায়কের হাতেই থাকে। এবারও সেই রীতিরই অনুসরণ করা হচ্ছে বলে সূত্রের দাবি। উল্লেখ্য, কানাইয়ালাল আগরওয়াল ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে ইসলামপুর থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। পরে তিনি তৃণমূলে যোগ দেন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে ইসলামপুরের বিজেপি বিধায়ক। PAC-র চেয়ারম্যান হিসেবে তাঁর সম্ভাব্য নিয়োগ ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
PAC-র চেয়ারম্যান হচ্ছেন উত্তরবঙ্গের কানাইয়ালাল, ঋতব্রত শিবিরে উচ্ছ্বাস
-
নতুন গতি - আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
- 113
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























