২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দিনে দুপুরে গৃহবধূর গলার হার কেড়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা , হাবড়ায় চাঞ্চল্য !

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : সোমবার উত্তর ২৪ পরগণার হাবড়ায় দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় এক গৃহবধূর গলার হার কেড়ে নিয়ে পালালো ছিনতাই বাজেরা ! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ার বুধোরহাটি মোড় এলাকায় ।

জানা গিয়েছে, বুধোরহাটির স্থানীয় গৃহবধূ প্রিয়াঙ্কা হালদার (৩২) সোমবার সকালে জলের ট্রাম নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ পিছন থেকে একটি বাইকে চেপে দুইজন ছিনতাইকারী তার গলার হার কেড়ে নিয়ে চম্পট দেয়। সঙ্গে ওই গৃহবধূ চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন । যদিও তার আগে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

প্রিয়াঙ্কা হালদার এবিষয়ে হাবড়া থানায় অভিযোগ জানালে তাকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার কিনারা করতে ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিনে দুপুরে গৃহবধূর গলার হার কেড়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা , হাবড়ায় চাঞ্চল্য !

আপডেট : ২১ মার্চ ২০২২, সোমবার