সেখ আব্দুল আজিম, ফুরফুরা : গঠিত হল ফুরফুরা ইয়ং মেনস এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি।এই কমিটি তিন বৎসরের জন্য গঠিত হয়। প্রসঙ্গত ফুরফুরা ইয়ং মেনস এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯৩২ সালে। নব কমিটির কমিটির সভাপতি নির্বাচিত হন সামিম আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাজী মহঃ হেদায়েতুল্লাহ। ইতিপূর্বে সামিম আহমেদ পূর্ব কমিটির সভাপতি ছিলেন। নতুন কমিটির সাধারণ সম্পাদক কাজী মহঃ হেদায়েতুল্লাহ যিনি শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের অন্যতম কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী। তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় খুশি এলাকার মানুষজন থেকে শুরু করে এ্যাসোসিয়েশনের সদস্যরা। কাজী মহঃ হেদায়েতুল্লাহ জানান তিনি ক্লাবের ঐতিহ্যের পরম্পরা অব্যাহত রেখে যুগোপযোগী পদক্ষেপ নেওয়া নতুন কমিটির উদ্দেশ্য।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















