২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বীরভূমের রাজনগরে সীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

  • নতুন গতি
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • 9

খান আরশাদ, বীরভূম:

বীরভূমের রাজনগরে সীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার তাজা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।
বৃহষ্পতিবার সকালে রাজনগরের সীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার হওয়া চারটি তাজা বোমা বৃহস্পতিবার বিকেলে নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াডের কর্মীরা।

বৃহস্পতিবার সকালে রাজনগর থানার অন্তর্গত বাবুপুর গ্রাম সংলগ্ন ঝাড়খন্ড সীমান্তবর্তী একটি জঙ্গলের মধ্যে বালতিতে বোমা রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় রাজনগর থানার পুলিশ ।

রাজনগর থানার OC ঝুমুর সিনহার নির্দেশে তড়িঘড়ি সেখানে রাজনগর থানার ASI সুনীল মুর্মু সহ অন্যান্য পুলিশ কর্মীরা পৌছান। গিয়ে দেখা যায় জঙ্গলের মধ্যে একটি ছোট তাল গাছের নিচে একটি প্লাস্টিকের ভাঙ্গা বালতির মধ্যে বালি দিয়ে ঢাকা চারটা তাজা বোমা রয়েছে। এরপরেই রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। পরে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে বোমা গুলি নিষ্ক্রিয় করেন।

বোমাগুলি কিভাবে সেখানে এলো! সেখানে বোমা গুলি কিসের উদ্দেশ্যে কারাই বা বোমা গুলি রেখে গেছে! তার তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিশ।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের রাজনগরে সীমান্তবর্তী জঙ্গল থেকে উদ্ধার তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার