২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

রিওয়ার্ডের উদ্যোগে জেলায় প্রথম টোটো অ্যাম্বুলেন্স চালু রাজনগরে

খান আরশাদ, বীরভূম:

রিওয়ার্ড এর উদ্যোগে জেলায় প্রথম টোটো এম্বুলেন্স চালু হল বীরভূমের রাজনগরে। রাজনগর ‘রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং ইতালির ‘মিশনে ক্যালকাটা’ (missone calcutta) নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহযোগিতায় এলাকার দুস্থ রোগীদের জন্য এই টোটো এম্বুল্যান্সটি প্রদান করা হল। বেশ কয়েক দিন আগে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ফিতে কেটে এই এম্বুলেন্সটির উদ্বোধন করেছেন।
রিওয়ার্ড এর ডিরেক্টর রাখি ব্যানার্জি জানিয়েছেন রাজনগর হাসপাতাল থেকে তিন থেকে চার কিলোমিটার এরিয়ার মধ্যে যে সব দুস্থ রোগী পয়সার অভাবে এম্বুলেন্স ভাড়া করতে পারেন না, তাঁরা বিনামূল্যে এই অ্যাম্বুলেন্সটি ভাড়া করতে পারবেন। রোগীর সাথে পরিবারের যেসব লোকজন এই অ্যাম্বুলেন্সটিতে যাওয়া-আসা করবেন তাদের অনুদান হিসেবে মাত্র ‘দশ’ টাকা করে দিতে হবে বলে জানিয়েছেন রাখি ব্যানার্জি। এক্ষেত্রে দুস্থ মানুষদের কিছু টাকা সাশ্রয় হবে । যা দিয়ে তাদের ওষুধপত্র কেনার ক্ষেত্রে কিছুটা কাজে লাগতে পারে।
রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই টোটো অ্যাম্বুলেন্স টি প্রদানে উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, রাজনগর হাসপাতালের অ্যাকাউন্টস ম্যানেজার তন্ময় মুখার্জি, রিওয়ার্ড এর সভাপতি রাজু রায় সহ এমেল হেমরম, রতন টুডু, সমাজসেবী সজল গড়াই সহ অন্যান্যরা।
জেলায় এ ধরনের টোটো অ্যাম্বুলেন্স প্রথম বলে জানা গেছে।
এলাকাবাসীরা জানিয়েছেন এই এলাকায় অনেক দুস্থ গরিব মানুষ রয়েছেন যারা রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স টুকু ভাড়া করতে পারেন না, অনেক সময় রোগীর প্রাণ সংশয়েও পড়ে যায়। রিওয়ার্ডের এই টোটো এম্বুলেন্স এক্ষেত্রে দুস্থ মানুষদের কাছে অত্যন্ত উপকারে আসবে।
তাছাড়া এই টোটো অ্যাম্বুলেন্সটি পরিবেশ বান্ধব হওয়ায় পরিবেশে কোনো রকম দূষণ ছড়াবে না।
রিওয়ার্ড এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
বিডিও শুভাশিস চক্রবর্তী রিওয়ার্ড এর এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন। এলাকার দুস্থ মানুষদের এটি খুবই উপকারে আসবে বলে জানান তিনি।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রিওয়ার্ডের উদ্যোগে জেলায় প্রথম টোটো অ্যাম্বুলেন্স চালু রাজনগরে

আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার