১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

ডানলাপ ইংলিশ মিডিয়াম স্কুলে নবীন বরণ অনুষ্ঠিত হলো।

সেখ আব্দুল আজিম, হুগলি : গত ১৬ ই এপ্রিল বুধবার ডানলাপ ইংলিশ মিডিয়াম স্কুল, সাহাগঞ্জ, হুগলিতে অনুষ্ঠিত হলো ফেসার্স ওয়েলকাম বা নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হতেই অভিভাবকগণ সহ দর্শকদের কর তালিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন Mr. Gerry Arathoon, Former Chief Executive and Secretary, CISCE. New Delhi. প্রদীপ পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল স্বনামধন্য শিক্ষক এবং লেখক শ্রী তাপস কুমার সিনহা মহাশয় সঙ্গে যোগ্য সঙ্গত দেন সস্ত্রীক প্রধান অতিথি সহ আরো অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং ম্যানেজমেন্ট সদস্যগণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রায় ৫০ জন শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অশিক্ষক কর্মচারীগণ স্কুলের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ হতে উপস্থিত ছিলেন সহ সভাপতি রঞ্জিত সিং, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, কোষাধক্ষ্য উপেন্দ্র যাদব সহ নীরজ শ্রীবাস্তব,দিলীপ সিং, অনুপ শীল, সুপ্রিয়া ভদ্র, শম্পা বালা, গীতিকা ঘোষ, আনুষ্কা বাসু প্রমূখ। উপস্থিত ছিলেন ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলের ট্রাস্টি বোর্ডের সভাপতি দেবাশীষ বালা মহাশয়। অনুষ্ঠান শুরুতেই সুন্দর প্রারম্ভিক বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল নীলরতন চৌবে মহাশয়। এরপর ছাত্র-ছাত্রীদের সুন্দর নৃত্য অনুষ্ঠান পরিবেশন হয় এছাড়াও কবিতা পাঠ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হয়। পরবর্তীকালে প্রিন্সিপাল স্যারের ভাষণ শুনে সকল অভিভাবক মনের ভেতর এক উৎসাহ জেগে ওঠে। প্রধান অতিথির মূল্যবান বক্তব্য মধ্যে শিক্ষা সম্পর্কিত অনেক কিছু সম্বন্ধে জানতে পারেন অভিভাবকগণ। তার মূল্যবান বক্তব্য সত্যিই স্কুলের পাথেয় হয়ে থাকবে। শিক্ষক শিক্ষিকাদের সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের ঝড় তোলেন মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং একক যন্ত্রাঅনুষ্ঠান পরিবেশন করিবেন স্কুলের ছাত্র ঋষি বালা। ম্যানেজমেন্ট কমিটির পক্ষ হইতে অসাধারণ বক্তব্য রাখেন মাননীয় সাধারণ সম্পাদক বিপ্লব সরকার মহাশয়। সমবেত নৃত্য অনুষ্ঠান পরিবেশন করেন মাননীয় শিক্ষিকা বৃন্দ এবং পরবর্তীকালে কলকাতার বিখ্যাত ব্যান্ড পারফরম্যান্স অনুষ্ঠিত হয়। মাননীয় প্রিন্সিপাল মহাশয় সকল অভিভাবক এবং শ্রোতা দর্শকদের ধন্যবাদ জানিয়ে পরবর্তীকালে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

মেমারীতে ছবির প্রিমিয়ার শোতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডানলাপ ইংলিশ মিডিয়াম স্কুলে নবীন বরণ অনুষ্ঠিত হলো।

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার