২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে জেলা প্রশাসন

নূর আহমেদ, নতুন গতি : ২৬ শে আগষ্ট, মেমারী, রাজ্যে সরকারের পালাবদলের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সারপ্রাইজ ভিজিট করছেন। বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে খাদ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। একই সাথে জেলাশাসক ও মহকুমা উদ্যোগে মেমারির চকদিঘি মোড় এলাকায় একটি চিনি গোডাউনে অভিযোন চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সাধারণ মানুষের স্বার্থে মেমারির বিভিন্ন বাজারে Dy.S.P (মেমারি) মিজানুর রহমান, SDO সদর দক্ষিণ বুদ্ধদেব পান, বিডিও মেমারী শতরূপা দাস সহ অন্যান্য আধিকারিকরা যৌথ উদ্যোগে দফায় দফায় অভিযান চালান। বিগত সরকারের আমলে খাদ্য দপ্তরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযান চলাকালীন বিভিন্ন দোকান ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন দ্রব্যের বিক্রয়মূল্য খতিয়ে দেখা হয়। পাশাপাশি বাজারের সামগ্রিক পরিস্থিতির উপর নজরদারি চালানো হয় এবং পণ্যের মূল্য সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি দপ্তরকে দুর্নীতি মুক্ত রাখতে সারপ্রাইজ ভিজিট চালানো হচ্ছে। সেই মতই আজ এই চিনি গোডাউন সহ একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে নজরদারি চালানো হয়। সরকারি আধিকারিকরা গোডাউনের সমস্ত কাগজ পত্র খতিয়ে দেখেন ।গোডাউন কর্তৃপক্ষ জানান তারা এই অভিযানে খুশি।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে জেলা প্রশাসন

আপডেট : ২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার