১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

হলদিয়ায় করোনা পরীক্ষা শিবির

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, হলদিয়া:  ভয়ঙ্কর মারণব‍্যাধি করোনা মানব জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।সারা বিশ্বের সাথে ভারতবর্ষেও করোনা মহামারীর আকার ধারণ করেছে।এই মহামারীর আবহে হলদিয়ার তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের তৈরি একটি স্বেচ্ছাসেবী সংস্থা “আলোক চেতনা পরিবার” ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা- হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিশ্ববরেণ্য বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিন উপলক্ষ্যে সুতাহাটা থানার অন্তগর্ত রামপুর বিবেকানন্দ মিশন বিদ‍্যামন্দির হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে করোনা পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মণীন্দ্রনাথ গায়ের,বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সহ সম্পাদক নকুল ঘাঁটি,আলোক চেতনা পরিবারের সদস‍্য রণজিৎ সিং,মনেন্দু দাস,শিক্ষক প্রভাস সামন্ত,সমাজসেবী সুকমল প্রধান,নাট‍্যকর্মী শিবপ্রসাদ মিশ্র প্রমুখ।সুতাহাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের সক্রিয় সহযোগিতায় এদিন করোনা টেস্ট করালেন ওই এলাকার প্রায় ৫০ জন মানুষ। সেই সঙ্গে পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও চারাগাছ।

এছাড়াও করোনা সচেতনতা মূলক পথনাটক “আমরা করবো জয়” প্রদর্শিত হয়। পাশাপাশি মল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে মেঘনাদ সাহাকে স্মরণ করা হয়।সারা বছর ধরেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্র স্বেচ্ছায় রক্তদান শিবির,মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ,বৃক্ষদান,বস্ত্র বিতরণ এর মতো বিভিন্ন সমাজসেবা মূলক কাজে জড়িয়ে থাকে। অন্যদিকে চৈতন‍্যপুর এলাকায় ওই তরুনদের সংগঠন ছাত্রছাত্রীদের বই,খাতা,চারা গাছ,মাস্ক প্রভৃতি বিতরণ করেছে।সংস্থার তরুণ সদস‍্য রণজিৎ সিং বলেন ,তাঁরা মূলত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই সংগঠন তৈরি করেছেন এবং নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে সারাবছর ধরে নানা ধরনের সামাজিক কাজ করে চলেছেন।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হলদিয়ায় করোনা পরীক্ষা শিবির

আপডেট : ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার