২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর, গ্রেফতার অভিযুক্ত

শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর :২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর, গ্রেফতার অভিযুক্ত ।

দুই নাবালিকা লালসার শিকার প্রতিবেশী দাদুর কাছে। অত্যন্ত কুরুচিকর এই ঘটনা ছড়িয়ে পড়তেই অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর এলাকায়।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফিরছিল দুই নাবালিকা।সেই সময় তাদের পথ আটকায় ষাটর্ধ

প্রতিবেশী দাদু গৌরাঙ্গ প্রধান। এরপর তাদের নির্জন স্থানে নিয়ে গিয়ে এই কুকৃতি ঘটায়।এরপর দুই নাবালিকা বাড়ি ফিরে সমস্ত ঘটনার কথা পরিবারকে জানায়।শনিবার নাবালিকার পরিবারের সদস্যরা ওই বৃদ্ধের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের পরিপেক্ষিতে সবং থানার পুলিশ অভিযুক্ত দাদু গৌরাঙ্গ কে গ্রেফতার করে।এরপরই ধৃতকে শনিবার মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পাকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।দোষীকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে সবং থানার পুলিশ।

নির্যাতিতা দুই নাবালিকার একজন চতুর্থ ও অন্যজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।তাদের নির্যাতনের পর এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকিও দেয় ওই বৃদ্ধ। জঘণ্য ও ঘৃণ্যতম ঘটনায় ওই বৃদ্ধের কঠিনতম শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর, গ্রেফতার অভিযুক্ত

আপডেট : ২৫ মার্চ ২০২৩, শনিবার