১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

চোপড়ার সোনাপুরে বদল পঞ্চায়েত বোর্ড, প্রধান রঞ্জনা সিংহ উপ-প্রধান রশিদ আলম 

  • নতুন গতি
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 11
জয়দেব গোপ, উত্তর দিনাজপুর: চোপড়া ব্লকের ২ নম্বর সোনাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পুরনো বোর্ড ভেঙে বুধবার নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচিত হলেন। কড়া নিরাপত্তার মধ্যে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৯ সদস্যের পঞ্চায়েতে এদিন ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
ভোটাভুটিতে রঞ্জনা সিংহ প্রধান নির্বাচিত হন। উপপ্রধান পদে একাধিক প্রার্থী থাকায় লটারির মাধ্যমে মহম্মদ রশিদ আলম নির্বাচিত হন। উল্লেখ্য, পুরনো বোর্ডের প্রধান রুবি খাতুন এবং উপপ্রধান চন্দ্রশেখর সিংহের বিরুদ্ধে পঞ্চায়েতের অধিকাংশ সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। তাঁদের অভিযোগ ছিল, রাজনৈতিক পালাবদলের পর প্রধান, উপপ্রধান-সহ কয়েকজন সদস্য নিয়মিত পঞ্চায়েতে উপস্থিত না থাকায় সাধারণ মানুষ পরিষেবা পেতে সমস্যায় পড়ছিলেন।
তৃণমূল পরিচালিত বোর্ডের সদস্যদের একাংশের আনা অনাস্থা প্রস্তাবে গত মাসে ২৩ জন সদস্যের সমর্থন মেলে। এরপরই নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়।
দায়িত্ব পাওয়ার পর রঞ্জনা সিংহ ও মহম্মদ রশিদ আলম জানান, অনাস্থার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তাঁদের লক্ষ্য সোনাপুরের মানুষের কাজ দ্রুত করা, এলাকার উন্নয়ন এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
এদিন উপস্থিত ছিলেন চোপড়ার জয়েন্ট বিডিও ডোমিট লেপচা। নতুন বোর্ড গঠনে খুশি এলাকাবাসী। তাঁদের আশা, এবার আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং পরিষেবা আরও স্বচ্ছন্দ হবে।

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চোপড়ার সোনাপুরে বদল পঞ্চায়েত বোর্ড, প্রধান রঞ্জনা সিংহ উপ-প্রধান রশিদ আলম 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার