২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

বাস-ট্রেকার শ্রমিকদের ঈদ বোনাস মেমারিতে

নূর আহমেদ,মেমারি, ২২ মার্চ ২০২৫ : মুসলিম ধর্মের পবিত্র মাস রমজান শুরু হয়েছে। শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি নতুন বাসষ্ট্যান্ডে বাস-ট্রেকার শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হলো। মেমারি-মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ১৭০ জন স্থায়ী, অস্থায়ী বাস, ট্রেকার শ্রমিক, কর্মচারীদের ঈদের জন্য আগাম বোনাস উপহার স্বরূপ দেওয়া হলো। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য,, মেমারি বাস মালিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিরুদ্ধ সামন্ত, জয়েন্ট সেক্রেটারি অনিল চৌধুরী, মেমারি শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেখ আসরফ। মেমারি-মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক অরবিন্দ গণ ছোট্টু বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সর্বধর্ম সমন্বয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিয়নের পক্ষ থেকে মেমারি নতুন বাসষ্ট্যান্ড ও চকদিঘী মোড় বাসষ্ট্যান্ড দিয়ে যে সকল বাস, ট্রেকার যাওয়া আসা করে যেমন, মন্তেশ্বর, কালনা, কাটোয়া, তারকেশ্বর, বর্ধমান সমস্ত বাস-ট্রেকার শ্রমিক স্থায়ী, অস্থায়ী মুসলিম কর্মচারীদের ঈদ উপলক্ষে আগাম বোনাস উপহার দেওয়া শুরু হলো। আগামী পুজোতেও এই বোনাস উপহার দেওয়া হবে ইউনিয়নের পক্ষ থেকে। এদিন বোনাস উপহার দেওয়ার সাথে সাথে রোজদারদের ইফতারী করানো হয়। মেমারি শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেখ আসরফ বলেন আগামী দিনে আমরা মেমারি শহরের টোটো চালকদের ইউনিয়নের পক্ষ থেকে বোনাস দেওয়ার কথা চিন্তাভাবনা করছি।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাস-ট্রেকার শ্রমিকদের ঈদ বোনাস মেমারিতে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার