০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩
০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩

অন্নপূর্ণা ভান্ডারের টাকা থেকে বঞ্চিত বিজেপিরা, অভিযোগ, বিক্ষোভ বীরভূমে

খান আরশাদ, বীরভূম : বীরভূমের বোলপুর ও রামপুরহাট পুরসভায় ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। স্থানীয় মহিলাদের অভিযোগ যে, তাঁরা দীর্ঘ দিন আগে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা দিলেও এখনো পর্যন্ত প্রকল্পের টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি।

বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা বণ্টনে চরম পক্ষপাতিত্ব করা হচ্ছে। তাঁদের দাবি, তৃণমূলের ঘনিষ্ঠ অনেক মহিলা প্রকল্পের সুবিধা পেলেও বিজেপি সমর্থিত বহু যোগ্য মহিলাকে বঞ্চিত রাখা হয়েছে। যেসব বিজেপি সমর্থকদের ভোটে বিজেপি রাজ্যে সরকার গঠন করল, সেইসব বিজেপিরাই এই সরকারের জনমুখী প্রকল্প থেকে আজ বঞ্চিত। পৌরসভার কর্মীরাই এইজন্য দায়ী।

বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, বারবার পুরসভায় যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, বরং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। এমনকি, রামপুরহাট পুরসভার কর্মীরা অফিসের দরজায় তালা লাগিয়ে দিয়ে কাজের অযোগ্যতার পরিচয় দিচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেন। এই ঘটনায় বোলপুর ও রামপুরহাট পুরসভা চত্বরে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবিলম্বে বঞ্চনার অবসান ঘটিয়ে প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারী মহিলারা।

এই মুহূর্তে কে আসল আর কে নকল? মমতা না ঋতব্রত? নোটিশ ধরালো নির্বাচন কমিশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অন্নপূর্ণা ভান্ডারের টাকা থেকে বঞ্চিত বিজেপিরা, অভিযোগ, বিক্ষোভ বীরভূমে

আপডেট : ৩ জুলাই ২০২৬, শুক্রবার