২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

ভলিবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কল্পতরু উৎসবের সমাপ্তি হল

আজিজুর রহমান : গলসি,পূর্ব বর্ধমানের গলসিতে কল্পতরু উৎসবের সমাপ্তি হল সোমবার। গত ২৩ জানুয়ারি উৎসবের সুচনা হয়। রক্তদান, অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয় বিগত দিনগুলিতে।

এদিন ভলিবল প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। এই খেলায় অংশ নেয় জাতীয় সংঘ বর্ধমান এবং আনাডি মালখান্ডি স্মৃতি সংঘ বীরভূম। প্রতিযোগিতায় বর্ধমান দল ২/১ সেটে জয়লাভ করে। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বর্ধমানের অনিকেত ঘোষ। দুই দলকেই পুরস্কৃত করার পাশাপাশি গলসির দুই কৃতী খেলোয়াড় সেখ সানিয়া এবং ছোট্টু বাগকে সংবর্ধনা জানানো হয়।

আয়োজক কমিটির সদস্য সেখ পারভেজ আহম্মেদ ও বান্টি বাগ জানান, কল্পতরু উৎসবটি এই কদিনে স্থানীয়দের মধ্যে উদ্দীপনা বেশ সৃষ্টি করেছে। যার ফলে সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যকে মজবুত হবে।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভলিবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কল্পতরু উৎসবের সমাপ্তি হল

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার