১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

আজ থেকে খুলে গেল বদ্রীনাথ ধাম

নিজস্ব সংবাদদাতা :খুলে গেল বদ্রীনাথ ধামের দরজা, আজ থেকে ভক্তদের জন্য খুলে গেল বদ্রিনাথ ধাম। প্রসঙ্গত এর আগে উত্তরাখণ্ডের চারধামের তিন ধাম গঙ্গোত্রী যমুনোত্রী ও কেদারনাথ ধাম খুলে গিয়েছিল। এদিন সকাল সাতটা বেজে দশ মিনিটে ভক্তদের জন্য খুলে যায় বদ্রীনাথ ধামের দরজা। প্রথম দিনই অগণিত ভক্তদের লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। মুখ্যমন্ত্রী জানান , সুরক্ষার কথা ভেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আগত ভক্তদের যাতে কোনরকম অসুবিধা নয়, সেই ব্যাপারে বিশেষ নজরদারি চলবে। সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল বদ্রিনাথ ধাম, স্বাভাবিকভাবে ই বদ্রিনাথধাম এর দরজা খুলে যাওয়ায় ভক্তদের মধ্যে খুশির হাওয়া।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আজ থেকে খুলে গেল বদ্রীনাথ ধাম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার