২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের কাজে বাঁধা দিতে গিয়ে ভাইপোকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো কাকু,কাকিমা ও তাদের দুই ছেলের বিরুদ্ধে

মালদা ,০১ জুন:বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের কাজে বাঁধা দিতে গিয়ে ভাইপোকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো কাকু,কাকিমা ও তাদের দুই ছেলের বিরুদ্ধে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার গোলামোড় এলাকায়।এই নিয়ে এদিন গোলামোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তবে এটি খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,মৃত যুবকের নাম সুকুমার সাহা ওরফে বিষ্ণু (১৮)।বাড়ি গোলামোড় এলাকায়।বুধবার সন্ধ্যায় দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।রাতেই অভিযোগ দায়ের হয়েছে কাকু প্রফুল্ল সাহা,কাকি দিপালী সাহা ও তাদের দুই ছেলে দীপঙ্কর সাহা ও প্রদীপ সাহা সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে।

ঘটনার পরেই কাকু প্রফুল্ল সাহাকে পুলিশ আটক করেন এবং বাকিরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে খবর।তবে মৃত’র পরিবারের সরাসরি অভিযোগ,সুকুমার কে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন কাকু,কাকিমা ও তাদের দুই ছেলে।

ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন পরিবারের লোকেরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের কাজে বাঁধা দিতে গিয়ে ভাইপোকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো কাকু,কাকিমা ও তাদের দুই ছেলের বিরুদ্ধে

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার