২৭ মে ২০২৬, বুধবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৭ মে ২০২৬, বুধবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কবীর সুমনের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের

আনজুম মুনির, কলকাতা: গায়ক ও তৃণমূল কংগ্রেস সমর্থক কবীর সুমনের নামে নেতাজিনগর থানায় গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ‘জাতির কথা’ নামের এক সংগঠনের সদস্যরা। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করে, কবীর সুমনের বিরুদ্ধে নারীদের অপমান ও হিন্দু ভাবাবেগে আঘাত, অবমাননার অভিযোগ এনেছেন তাঁরা।

সোশাল মিডিয়ায় ভিডিয়ো আপলোড করে জাতি কথা সংগঠনের সদস্যরা বলেন, “কবীর সুমন বিখ্যাত গায়ক নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। তাঁর যে ধরনের ভাষা, নারীদের এবং বাঙালি মানুষদের প্রতি যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন, সেটা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারী সম্মানকারী হিসেবে, আমরা এটা বরদাস্ত করছি না। আমরা এফআইআর করলাম। তাঁকে যাতে জেলে ঢোকানো যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করব আমরা। আমাদের সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছি, এই কারণেই যে হিন্দু সমাজকে অসম্মানিত এবং তাচ্ছিল্য করা যাবে না। যে কথা তিনি বলেছেন, তাঁর মূল্য দিতে হবে।”

পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ৩ বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে কিছু বিরূপ মন্তব্য করেন সুমন। তার ভিত্তিতে এই অভিযোগ দায়ের হয়েছে। যদিও নিয়মাফিক এফআইআর দায়ের হয়নি। প্রাথমিক অনুসন্ধান চলছে। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা মেনেই অনুসন্ধান শুরু হয়েছে।

অনুব্রতর নিচুপট্টির বাড়িতে নেই কোনো নিরাপত্তারক্ষি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কবীর সুমনের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের

আপডেট : ২৭ মে ২০২৬, বুধবার