২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মায়ের প্রতি বাবার নিরন্তর উদাসীনতা সহ্য করতে না পেরে কুড়ুল দিয়ে কুপিয়ে ঘুমন্ত বাবা-দাদুকে খুন করল ২১ বছরের যুবক

  • নতুন গতি
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
  • 6

নিজস্ব সংবাদদাতা : চোখের সামনে নিত্যদিনের অশান্তি দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছিল ২১ বছরের ছেলে। মায়ের প্রতি বাবার নিরন্তর উদাসীনতা আর অত্যাচারের সাক্ষী ছিল সে। ছেলে সাবালক হয়ে যাওয়ার পরেও ভাঙতে বসেছিল সংসার। প্রায় ডিভোর্স হবে হবে অবস্থা। এমনকী, ছেলেমেয়েদের নিয়ে বাড়ি থেকেও বেরিয়ে গিয়েছিলেন মা। এরপরেই রাগে দুঃখে কুড়ুল দিয়ে কুপিয়ে ঘুমন্ত বাবা-দাদুকে খুন করল ২১ বছরের যুবক (man kills father grandfather)।

ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার (Noida double murder) ডানকুর এলাকায় গত ৭ সেপ্টেম্বর। অভিযুক্তের নাম জ্যাসমিন। সূত্রের খবর, বালু খেরা গ্রামের একটি নিৰ্মীয়মাণ ফিল্ম স্টুডিওতে বাবা বিক্রমজিৎ রাও এবং দাদু রামকুমারকে একটি কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ওই যুবক। দুজনেই তখন ঘুমোচ্ছিলেন। জ্যাসমিন পুলিশকে জানিয়েছে, তার বাবা মায়ের প্রতি একেবারেই নজর দিতেন না। এমনকী, তাঁকে নিয়মিত মারধর এবং মানসিক নির্যাতন করতেন বাবা। বিষয়টি নিয়ে চিন্তিত ছিল তাদের পুরো পরিবার। এমনকী, ঘটনা এমন জায়গায় পৌঁছেছিল যে ছেলেমেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তার মা। বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছিলেন বাবা। দুজনের বিবাহবিচ্ছেদও হওয়ার কথা ছিল। সেই নিয়েই বাবার উপর ক্ষিপ্ত ছিল জ্যাসমিন। সে জানত, তার বাবা ওই স্টুডিওতে ঘুমোন। ঘটনার দিন একটি কুড়ুল নিয়ে সেখানে হাজির হয়ে যায় সে। তারপর একের পর এক কোপ মারতে শুরু করে বিক্রমজিতের মুখে, ঘাড়ে, বুকে।কিন্তু সে খেয়াল করেনি, পাশের খাটেই ঘুমোচ্ছিলেন তার দাদু রামকুমার। ঘটনার সময় তিনি জেগে ওঠেন। তাতে ভয় পেয়ে গিয়ে দাদুকেও একটু হাতুড়ি দিয়ে মেরে খুন করে অভিযুক্ত। (man kills father grandfather)

এরপর খুনের অস্ত্রগুলি বাথরুমে ছুড়ে ফেলে দিয়ে পাঁচিল টপকে সেখান থেকে নিজের বাড়িতে পালিয়ে যায় জ্যাসমিন সেখানে গিয়ে রক্তমাখা জামাকাপড় ধুয়ে পরিষ্কার করে ঘুমিয়ে পড়ে সে।

ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় জোড়া-খুনের কথা স্বীকার করেছে জ্যাসমিন।

“বিপুল বৈভবই তৃণমূলের পরাজয়ের কারণ”: কাকলি ঘোষ দোস্তিদার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মায়ের প্রতি বাবার নিরন্তর উদাসীনতা সহ্য করতে না পেরে কুড়ুল দিয়ে কুপিয়ে ঘুমন্ত বাবা-দাদুকে খুন করল ২১ বছরের যুবক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার