২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩

বহরমপুর রবীন্দ্র সদনে আলকাপ লোক শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন

নিজস্ব প্রতিবেদক:- মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর রবীন্দ্র সদনে আলকাপ লোক শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হল। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় বহরমপুর রবীন্দ্রসদনে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার বিশিষ্ট লোক শিল্পীরা উপস্থিত ছিলেন এই তিন দিনের এই কর্মশালাতে। আলকাপ হল এই রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ ও বীরভূম জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে প্রচলিত একটি লোকনাট্য শৈলী। রাজ্যের প্রতিবেশী বিহার রাজ্যের পুর্ণিয়া জেলা ও ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলাতেও আলকাপ প্রলচিত। \”আল\” শব্দের অর্থ \”কাব্যের অংশ\” এবং \”কাপ\” শব্দের অর্থ \”কাব্য\”। আবার, ‘আল’ শব্দের একাধিক অর্থের মধ্যে একটি হল ‘তীক্ষ্ণ’, ‘তীব্র’ বা ‘ধারালো’।অপরদিকে, ‘কাপ’ শব্দের একাধিক অর্থের মধ্যে একটি হল ’সং’ রঙ্গস্থলে বিকৃত আকারে বা অঙ্গভঙ্গিতে দর্শকের কৌতুককর হাস্যোদ্দীপক বিষয়ের বা সামাজিক কুৎসিত বিষয়ের প্রতিমূর্তি বা চিত্র। আলকাপে নাচ, গান এবং এই হাস্য-কৌতুকোদ্দীপক অভিনয়ের সংমিশ্রণ ঘটেছে। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আলকাপ শিল্প আজকে বিলুপ্তর পথে।তাই আলকাপ শিল্পকে বাঁচিয়ে রাখতে ও আলকাপ শিল্পীদের উজ্জীবিত করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হল বহরমপুরে তিন দিনব্যাপী। এই আলকাপ শিল্পীদেরকে নিয়ে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ও জেলা ও তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় বহরমপুর রবীন্দ্রসদনে এই কর্মশালার আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আলকাপ শিল্পীরা যোগদান করেন।এই কর্মশালাতে আলকাপ শিল্পীদের সরকারী তৎপরতাই এই প্রকার কর্মশালার আয়োজনে খুশি ও উজ্জীবিত সকল প্রকার আলকাপ শিল্পীরা। মুর্শিদাবাদ জেলার প্রসিদ্ধ আলকাপ শিল্পীদের উজ্জীবিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দিনেও আরো একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বহরমপুর রবীন্দ্র সদনে আলকাপ লোক শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন

আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার