২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রাসমেলায় মানবিকতার নজির, রক্তদান শিবিরে সামিল গ্রামবাসী

শেখ সিরাজ, ধনিয়াখালি: উৎসবের আনন্দে মানবিকতার বার্তা। রাসযাত্রা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ধনিয়াখালির মামুদপুর রাসমেলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মামুদপুর তরুণ সংঘের পরিচালনায় আয়োজিত এই শিবিরে নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। চন্দননগর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন ধনিয়াখালি থানার মেজবাবু কৌশিক দত্ত, লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি শুভাশিস মুখার্জি, লায়ন চন্দ্রাংশু হাজরা, চিকিৎসক শ্রীপর্ণা সামন্ত, শিক্ষক প্রশান্ত কুমার দাস, অনন্ত কুমার দাস ও কাশীনাথ নন্দি।

শুভাশিস মুখার্জি জানান, আগামী ২৮ নভেম্বর একই প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে। অশোক কুমার নন্দী, অরুণ কুমার নন্দী ও রাজকুমার দাসের ব্যবস্থাপনায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়।

সংবিধান রক্ষার ডাক! শিলিগুড়ির রাজপথে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাসমেলায় মানবিকতার নজির, রক্তদান শিবিরে সামিল গ্রামবাসী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার