২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিবাহের শিকড় উপড়ে ফেলতে উদ্যোগ, মালদায় অভিনব সচেতনতা শিবির

মালদা, ২৭ নভেম্বর : বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে সচেতনতার বার্তা নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করল মালদা জেলা প্রশাসন। ‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার দুপুরে মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির।
‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং বাল্যবিবাহ রোধের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্য দপ্তরের সেবিকা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি এবং বিদ্যালয়ের পড়ুয়ারা। গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, অতিরিক্ত জেলাশাসক সপ্তর্ষি নাথ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, নির্বাহী আধিকারিক স্বাতী চক্রবর্তী-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
কন্যাভ্রূণ হত্যা বন্ধ, কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষার অধিকার, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পড়ুয়াদের অভিনব উপস্থাপনা। অল্পবয়সি মেয়েরা ছাতনাতলা সাজিয়ে বর, কনে, পুরোহিত ও পুলিশের ভূমিকায় অভিনয় করে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে বাল্যবিবাহের সামাজিক ও শারীরিক কুফল তুলে ধরে এই সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান। লক্ষ্য একটাই, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করা।

সংবিধান রক্ষার ডাক! শিলিগুড়ির রাজপথে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাল্যবিবাহের শিকড় উপড়ে ফেলতে উদ্যোগ, মালদায় অভিনব সচেতনতা শিবির

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার