০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

সংবিধান হাতে, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে দুর্গাপুরে কংগ্রেসের মিছিল

দুর্গাপুর: হাতে সংবিধানের কপি, মুখে স্লোগান—মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। হাতে সংবিধান নিয়ে মিছিলে অংশ নেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। কর্মসূচিকে ঘিরে সিটি সেন্টার এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কংগ্রেসের আরও অভিযোগ, দিল্লিতে সংবিধান রক্ষার দাবিতে বিরোধীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের আটকের ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার থাকা সত্ত্বেও বিরোধীদের কণ্ঠস্বর দমনের চেষ্টা চলছে। এর প্রতিবাদেই দেশজুড়ে কর্মসূচির পাশাপাশি দুর্গাপুরেও এই মিছিল করা হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়। এদিনের মিছিল থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জোরালোভাবে তোলা হয়।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সংবিধান হাতে, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে দুর্গাপুরে কংগ্রেসের মিছিল

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার