০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

সিউড়ির ‘ঝড়’-এর পর অনুব্রতকে ঘিরে বোলপুরে ঋতব্রত তৃণমূলের হাইভোল্টেজ বৈঠক

আমীরুল ইসলাম, সিউড়ি: সিউড়ির দলীয় কার্যালয় ঘিরে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই বোলপুরে অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। শনিবার বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অরূপ বিশ্বাস, স্নেহাশীষ চক্রবর্তী-সহ দলের একাধিক নেতা। উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভার তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা, তৃণমূল নেতা রানা সিংহ-সহ আরও অনেকে।
সূত্রের খবর, সিউড়িতে গতকালের ঘটনাবলির বিস্তারিত বিবরণ দলীয় নেতাদের সামনে তুলে ধরেন অনুব্রত মণ্ডল। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৯ অক্টোবর ফের সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যাবেন অনুব্রত মণ্ডল। তাঁর বক্তব্য, ‘‘তাঁকে কেউ আটকাতে পারবে না।’’
এদিন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন তৃণমূল নেতারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেন। অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে উদ্দেশ করে মদন মিত্র বলেন, তিনি ‘বাঘ’, নাকি ‘বাঘের ছাল পরা বাঘ’—তা খুব শীঘ্রই প্রমাণিত হবে।
সিউড়ির ঘটনার পরপরই বোলপুরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুব্রত মণ্ডলের এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে ৯ অক্টোবর অনুব্রত মণ্ডলের ফের সিউড়ি যাওয়ার ঘোষণার পর সেই সফরকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিউড়ির ‘ঝড়’-এর পর অনুব্রতকে ঘিরে বোলপুরে ঋতব্রত তৃণমূলের হাইভোল্টেজ বৈঠক

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার