২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩ আশ্বিন ১৪৩৩

ত্রিনেত্রা’র বৈঠকে শরৎচন্দ্র বিদ্যাসাগর স্মরণ

নতুন গতি প্রতিবেদন, কলকাতা: গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ গড়িয়া দেশ গৌরব পাঠাগারে সাহিত্য পত্রিকা ‘ত্রিনেত্রা’র মাসিক বৈঠকে শ্রদ্ধা তর্পণ করা হয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং দয়ার সাগর বিদ্যাসাগরের প্রতি । মূলতঃ গত ১৫ সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও আগামী ২৬ সেপ্টেম্বর বর্ণপরিচয়ের প্রাণপুরুষ বিদ্যসাগরের শুভ জন্মদিন উপলক্ষেই এদিন বৈঠকের আয়োজন করেন পত্রিকার উদ্যোক্তারা। বাঙালির প্রাতঃস্মরণীয় দুই পন্ডিতের জীবনাদর্শণ ও ভাবাদর্শ সম্বলিত কথা, কবিতা ও গানে মুখর হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবি, সাহিত্যিক, শিল্পীদের পরিবেশনে।

বিশিষ্ট সাহিত্যিক শিবশঙ্কর বক্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের প্রারম্ভে জনপ্রিয় রবীন্দ্র সংগীত ‘কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস—’ দ্বৈতকন্ঠে পরিবেশন করেন ত্রিনেত্রার সভাপতি তথা দেশ গৌরব পাঠাগারের গ্রন্থাগারিক মধুমিতা ভট্টাচার্য ও ত্রিনেত্রার সহসম্পাদিকা স্মিতা ব্যানার্জী। পত্রিকা সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের স্বাগত ভাষণ ও অনুষ্ঠানের তাৎপর্য বিশ্লেষণের পর শুরু হয় মূল অনুষ্ঠান। বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান এর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিদ্যাসাগর সম্পর্কিত নাতিদীর্ঘ আলোচনা সহ পন্ডিতপ্রবর ব্যক্তিদ্বয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরচিত কবিতা ‘শরৎচন্দ্রের জন্মদিনে’ ও ‘মানুষ ঈশ্বর বিদ্যাসাগর’ পাঠের মধ্যে দিয়ে। এরপর একে একে কথায় কবিতায় বাঙালির গর্ব মহান ব্যাক্তিদ্বয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট কবি সুভাষচন্দ্র ঘোষ, কবি আলমগীর রাহমান, গুয়াহাটির অতিথি সাহিত্যিক সত্যজিৎ চৌধুরী, পার্থসারথি সরকার-, ‘পাহাড় থেকে সাগর’ পত্রিকার সম্পাদক পশুপতি বিশ্বাস, কবি সমীর চন্দ্র ব্যানার্জী, সাহিত্যিক নির্মল কুমার সামন্ত, কবি বিধান চন্দ্র খাঁ ও কবি ঝুমা সামন্ত।
এদিন অনুষ্ঠানে পরিবেশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাল্পনিক সংলাপ সম্বলিত শ্রুতি নাটক উপস্থিত সবাইকে মুগ্ধ করে দেয়।‌ দুটি চরিত্রে অভিনয় করেন বর্ণালী চৌধুরী ও মধুমিতা ভট্টাচার্য। শিবরাম চক্রবর্তীর ‘মন্টুর মাস্টার’ গল্প অবলম্বনে একটি স্বরচিত গল্প পাঠের মাধ্যমে কথাশিল্পী এবং দয়ার সাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন গল্পকার প্রশান্ত কুমার মৈত্র। ভিডিও কলে সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটান শিল্পী মহুয়া দে।
ত্রিনেত্রা পত্রিকার এদিনের মননশীল অনুষ্ঠানটি সুচারুরূপে যৌথভাবে সঞ্চালনা করেন পত্রিকার যুগ্ম সহ সম্পাদক প্রিয়াংশু বিশ্বাস ও পত্রিকার অন্যতম উদ্গাতা বর্ণালী চৌধুরী।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ত্রিনেত্রা’র বৈঠকে শরৎচন্দ্র বিদ্যাসাগর স্মরণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার