সুফি রফিক উল ইসলাম: মেমারি:১৬ আগস্ট, মেমারি ১ নং ব্লক জাতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি কৃষ্ণবাজার দুর্গামন্দিরের পাশে অবস্থিত ইন্দু অনুষ্ঠান ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ১৬ আগস্ট রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষের এই রক্তদান শিবিরে ৮৫ জন রক্তদান করবেন বলে জানা যায়। জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই রক্তদান শিবিরের সূচনা করেন পার্থ ভৌমিক, প্রদেশ সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটি। এরপর নদীয়া জেলার আততায়ীদের আক্রমণে নিহত জাতীয় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্রের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুদীপ মজুমদার— জেলা কার্যকরী সভাপতি, দিলীপ দাস- সদস্য জেলা কমিটি, নুপুর চ্যাটার্জী- সভনেত্রী শহর মহিলা কমিটি, আশিস দত্ত- ১ নং ব্লক কংগ্রেস সভাপতি, সাধারণ সম্পাদক- শ্রাবন সাউ, সেখ পিন্টু, আবু হাসান রতি, আলিম কয়াল, বিশ্বরঞ্জন সামন্ত, অভিজিৎ চৌধুরী, সুশান্ত পাল, দিলীপ মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায় গতবারের তুলনায় এবার রক্তদানের জন্য বেশি সংখ্যক মানুষের উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রত্যেক রক্তদাতাকে সম্মান জানিয়ে মেমারি ১ নং ব্লক জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে ব্লক জাতীয় কংগ্রেসের নামাঙ্কিত ও জাতীয় পতাকার রঙে শোভিত সুদৃশ্য হাত ব্যাগ, শংসাপত্র, টিফিন ও জলের বোতল প্রদান করা হয়। পরিশেষে ৬৩ জন রক্তদান করেছেন বলে জানা যায় ।
১৭ অগাস্ট ২০২৬, সোমবার, ৩২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
















