২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

‘শ্রেণিকক্ষেই হোক প্রকৃত শিক্ষা’, ফালাকাটায় প্রাইভেট টিউশন বিরোধী ডেপুটেশন

হরেকৃষ্ণ মণ্ডল, ফালাকাটা: বিদ্যালয়ভিত্তিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দাবিতে বৃহস্পতিবার ফালাকাটার একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে স্মারকলিপি তুলে দিল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ফালাকাটা শাখা। ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ব্যক্তিগত প্রাইভেট টিউশন বা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত না থাকার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানানো হয়। সমিতির দাবি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভিন্ন পর্যবেক্ষণ এবং সরকারি বিধি অনুযায়ী শিক্ষকরা শ্রেণিকক্ষের পাঠদানেই সম্পূর্ণ মনোনিবেশ করলে শিক্ষার গুণগত মান বাড়বে। পাশাপাশি সব শিক্ষার্থী সমান সুযোগে শিক্ষা পাবে এবং অভিভাবকদের অতিরিক্ত আর্থিক চাপও কমবে। সমিতির ফালাকাটা শাখার সভাপতি মনোরঞ্জন সাহা বলেন, শিক্ষাক্ষেত্রে জবাবদিহি, স্বচ্ছতা ও সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘শ্রেণিকক্ষেই হোক প্রকৃত শিক্ষা’, ফালাকাটায় প্রাইভেট টিউশন বিরোধী ডেপুটেশন

আপডেট : ৩১ জুলাই ২০২৬, শুক্রবার