নূর আহমেদ, মেমারি : ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির উদ্যোগে ও শহীদ শিবশঙ্কর সেবা সমিতির সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় নিমো ১ পঞ্চায়েতের অধীনে দেহুরা গ্রমের বারোয়ারীতলায়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির সম্পাদক সমীর প্রধান। উদ্বোধক ছাড়াও বক্তব্য রাখেন শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষে ড. সুবর্ণ পরামানিক। সভায় সভাপতিত্ব করেন তুষার ঘোষ। রবিবার বিকালে স্বাস্হ্য শিবিরে বিভিন্ন রোগের রোগীদের স্বাস্হ্য পরীক্ষা করে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। মোট ১৪৭ জন গ্রামের শ্রমজীবি ও ক্ষেতমজুর মানুষেরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে তাদের রোগ পরিক্ষা করান।
বর্ধমান থেকে দুজন ডাক্তার এসেছিলেন। শিবিরে প্রেসার ও ওজন মাপার ও ব্যাবস্হা ছিল।বক্তারা বলেন, বেকারদের বিপদে চালনা করার জন্য কর্পোরেট জগত সদা সক্রিয় হয়েছে, নেট দুনিয়ায় বিভিন্ন রকম উপাদান কমবয়সী যুবক-যুবতীদের মাথা নষ্ট করার পক্ষে যথেষ্ট এই সবের সরাসরি প্রভাব আজ সাংস্কৃতিক জগতে। কর্পোরেট জগতে এই অপচেষ্টার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের লড়াই। গ্রাম পঞ্চায়েত কর্মচারী সমিতির পক্ষে স্বাস্হ্য শিবিরে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ রায়, অখিল মন্ডল, আলিজান মন্ডল প্রমখ।

ফটো– ক্যাপশন রবিবার মেমারির দেহুরার গ্রামে স্বাস্হ্য শিবিরে রোগীদের ভীড়।
নতুন গতি 













