২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে রাজনগরের গাংমুড়ি গ্রামে দুর্গা প্রতিমা নিরঞ্জন স্থগিত

খান আরশাদ, বীরভূম:

মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে রাজনগরের গাংমুড়ি গ্রামে দুর্গা প্রতিমা নিরঞ্জন স্থগিত রাখা হলো। রাজনগরের গাঙমুড়ি গ্রামের বাগদীপাড়ায় এক গৃহবধূ নিজে কার্বলিক এসিড খেয়ে, তার ৮ বছরের একমাত্র সন্তানকেও খাইয়ে দেন , বলে জানান মৃতদের পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ। পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সাহায্যে তড়িঘড়ি রাজনগর হাসপাতালে ওই দুজনকে নিয়ে যান। এরপর সেখান থেকে সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে তাদের রেফার করা হয়। ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ওই দুজনেরই মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার জেরে গাংমুড়ি গ্রামে  শোকের ছায়া নেমে আসে। শোকস্তব্ধ গ্রামবাসীরা গ্রামের দুর্গা প্রতিমা নিরঞ্জন স্থগিত করে দেন। প্রথা অনুযায়ী শুক্রবার একাদশীর দিন নিরঞ্জন হওয়ার কথা ছিল। আগামী ত্রয়োদশীর দিন রবিবার নিরঞ্জন করা হবে বলে জানান পূজা কমিটির কর্মকর্তারা।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে রাজনগরের গাংমুড়ি গ্রামে দুর্গা প্রতিমা নিরঞ্জন স্থগিত

আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার