৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ওভারলোডেড বালি ভর্তি ডাম্পার, ট্রাক্টর ও অবৈধ কয়লা সহ বাইক ও ৪জন গ্রেপ্তার বীরভূমে

খান আরশাদ, বীরভূম:

ওভারলোডেড বালি ভর্তি ডাম্পার, ট্রাক্টর ও অবৈধ কয়লা সহ বাইক ও ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। অবৈধ ভাবে বালি ও কয়লা পরিবহনের বিরূদ্ধে বীরভূমের বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে ব্যাপক অভিযান।
ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অবৈধ ভাবে পাচার করা বালি, কয়লা, গাড়ি সহ পাচারকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ওভার লোডেড বালির গাড়িও আটক করেছে।
সেরকমই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি সাফল্য পায় বীরভূম পুলিশ।
বীরভূমের সিউড়ি থানার লম্বদরপুর মোড়ের কাছে মালদাগামী ওভারলোডেড বালি ভর্তি একটি ডাম্পার আটক করে পুলিশ। পাশাপাশি ওই ডাম্পারের চালক সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এরপরই মহম্মদ বাজার থানা এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়কে দেউচা ব্রিজের কাছে ওভারলোডেড বালি ভর্তি একটি ট্রাক্টর আটক করা হয়।
অপরদিকে দুবরাজপুর থানা এলাকায় জয়দেব মোড়ের কাছে অবৈধ ভাবে কয়লা বোঝাই একটি বাইক আটক করে এবং ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
প্রায় ১০ কুইন্টাল কয়লা উদ্ধার করে পুলিশ। দুবরাজপুরের কাছাকাছি কোন ইট ভাঁটায় ওই কয়লা পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে।
উদ্ধারকৃত বালি, কয়লা ও গাড়িগুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ওই সব থানার ওসিদের এ বিষয়ে মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন ডিএসপি (ডিইবি) স্বপন কুমার চক্রবর্তী।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ওভারলোডেড বালি ভর্তি ডাম্পার, ট্রাক্টর ও অবৈধ কয়লা সহ বাইক ও ৪জন গ্রেপ্তার বীরভূমে

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার