নিউজ ডেস্ক: আমেরিকা আবারও ইরানের উপর নতুন করে হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর আমেরিকা গত ৩ দিন ধরে পাল্টা ইরানের শহরগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে। কোনারকে একটি নৌঘাঁটতে ভয়াবহ হামলার খবর পাওয়া গিয়েছে। ইরানি সংবাদসংস্থা মেহর-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, বুশেহর এবং চোগাদাক শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মেহর-এর তথ্যমতে বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বুশেহর এবং চোগাদাকে মোট ৬টি বিস্ফোরণ ঘটেছে।
বুশেহর প্রদেশের আশপাশেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মেহর জানিয়েছে, কোনারক শহতে ৩টি বিস্ফোরণ ঘটেছে। যদিও ইরানের সরকার সংবাদসংস্থা ইরনা বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর অস্বীকার করেছে। ইরনা একজন আধিকারিকের বয়ান তুলে ধরে জানিয়েছে, বুশেহরে একটি সামরিক ঘাঁটিতে মার্কিন ও ইজরায়েলি মিসাইল পড়েছে। তবে বাকি বিস্ফোরণের শব্দ আসলে ইরানেরই পাল্টা হামলা বলে জানানো হচ্ছে। ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। দুই নেতা দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ সম্পর্কে নেতানিয়াহুকে অবহিত করেছেন। নেতানিয়াহু ইজরায়েলের অস্তিত্ব নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যকে গুরুতর বলে বর্ণনা করেছেন এবং ট্রাম্পের সঙ্গে দেশটির সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চলের প্রয়োজনীয়তার কথাও শেয়ার করেছেন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তেহরানের সঙ্গে ইসলামাবাজের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
নতুন গতি 




























