২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

মেসির দুটি কীর্তি স্থান পেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ার ধারাবাহিকতায় এবার তার নামের পাশে যুক্ত হয়েছে আরও দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। পরে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসির নতুন দুটি অর্জনের কথা তুলে ধরা হয়।

গিনেসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার এখন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এই মুহূর্তে তার মোট অবদান ২১টি, যা বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ।

এছাড়া টানা সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে গোল করার নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে তিনি গড়েছেন অনন্য এক কীর্তি, যার আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে গিনেস।

অনাস্থার আগেই পদত্যাগ করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেসির দুটি কীর্তি স্থান পেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

আপডেট : ১১ জুলাই ২০২৬, শনিবার