শেখ সিরাজ:পঁচিশে বৈশাখ শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি মদনমোহন তলায় মিষ্টু ডান্স একাডেমির রবীন্দ্রজয়ন্তী হয়ে গেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্ত বাসুদেব মুখোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নওশাদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,শিক্ষক সবুজ মুখার্জী প্রমূখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করে অনুপর্না সাউ। আবৃত্তি করে অথৈ মোহান্ত ও আদ্রিজা মুখোপাধ্যায়।
নিত্যঅনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলকে মুগ্ধ করে মিষ্টু ডান্স একাডেমীর কর্ণধার মিষ্টু মোহান্ত , পৌষালী চক্রবর্তী, পৌলমী বেরা, সুমেধা সিংহরায়, পিয়াসা লাহা,দেবস্মিতা পাল, অয়ন্তিকা মালিক,বিপাশা মুখোপাধ্যায়,তাথৈ মোহান্ত, প্রনিতা পাত্র, অনুষ্কা চালক, শ্রেয়া কোলে,দিয়াসা লাহা, প্রমূখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক স্বপন হালদার। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সৌরভ পাত্র।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
ধনিয়াখালিতে মিষ্টু ডান্স একাডেমীর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান
-
নতুন গতি - আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
- 11
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














