২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহম্মদ শামিকে উপহার দিতে চলেছেন যোগী আদিত্যনাথ

দেবজিৎ মুখার্জী: ২০১৬ সালে, সমাজবাদী পার্টির আমলে, গোহত্যা ও পুলিশকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মহম্মদ শামির দাদা মহম্মদ হাসিব। এবার সেই শামিকেই উপহার দিতে চাইছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশ্বকাপে তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাই স্টেডিয়াম গড়ে শামিকে উপহার দিতে চাইছেন তিনি।

জানা গিয়েছে, আমরোহা জেলার আলিনগর গ্রামে ১ হেক্টর জমি ইতিধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি জিম, রেসিং ট্র্যাক ও অন্যান্য পরিষেবাও থাকবে এখানে। জানা গিয়েছে, প্রায় ৫ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এই স্টেডিয়াম গড়ার জন্য। ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে শামির বাবা-মাকেও আমন্ত্রণ জানানো হতে পারে। তাঁদের হাত ধরেই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

কোর্টপাড়ায় শোকের ছায়া! না ফেরার দেশে বর্ষীয়ান আইনজীবী ফিরোজ এডুলজি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মহম্মদ শামিকে উপহার দিতে চলেছেন যোগী আদিত্যনাথ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার